নিজস্ব প্রতিবেদক | ০৬:৪২ পিএম, ২০২৫-০৪-১৬
বাংলাদেশ হাইকোর্ট কর্তৃক জুনিয়র ইনস্ট্রাক্টর পদের ৩০ শতাংশ পদে ক্রাফট ইনস্ট্রাক্টর পদন্নোতি পেয়ে চাকরি করার রায় এবং ২১ সালের বিতর্কিত ক্রাফট নিয়োগের বিরুদ্ধে সারাদেশে 'কারিগরি ছাত্র আন্দোলন' এর ৬ দফা দাবির কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এর সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ, প্রতিবাদ মিছিল এবং কাপ্তাই সড়ক অবরোধ করা হয়।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর ২ টায় প্রতিবাদ মিছিলটি বিএসপিআই ক্যাম্পাস হতে শুরু হয়ে বিভিন্ন ডিপার্টমেন্ট প্রদক্ষিণ করে কাপ্তাই সড়কে এসে সড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।
এসময় বিএসপিআই এর সি়ভিল ডিপার্টমেন্টের শিক্ষার্থী ইমতিয়াজ আফসার চৌধুরী, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের মো: মাসুম, রিশাদ মাহমুদ, এবং তাহসিন কবির রাতুল, মোজাহিদুর রহমান নকিব, শহিদুল্লাহ কায়সার এর নেতৃত্বে বেলা আড়াইটা হতে ৫ টা পর্যন্ত শিক্ষার্থী ক্যাম্পাস সংলগ্ন কাপ্তাই সড়ক অবরোধ করে রাখে নানা স্লোগান দিতে থাকে।
এদিকে ঘটনার সংবাদ পেয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন ঘটনাস্থলে আসেন এবং ছাত্রদের বোঝানোর চেষ্টা করেন। এরপর ছাত্ররা তাদের দাবী সহ একটি স্মারকলিপি ইউএনও এর নিকট হস্তান্তর শেষে বিকেল ৫ টায় সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যান।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, তাদের দাবি গুলো পূরন না হওয়া পর্যন্ত সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষনা করতে হবে। ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে দায়ের করা সকল অবৈধ মামলা বাতিল করতে হবে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited