নিজস্ব প্রতিবেদক | ১২:৩১ পিএম, ২০২৫-০৪-২১
পার্বত্য খাগড়াছড়ি জেলার ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ণকারবারি পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে ইউপিডিএফ (মূল) এর গোপন আস্তানা থেকে গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এই অভিযানটি গত ১৬ এপ্রিল ২০২৫ তারিখে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থীকে উদ্ধারের লক্ষ্যে পরিচালিত হয়।
আজ সোমবার ২১ এপ্রিল ভোরে সেনাবাহিনী অভিযান চালিয়ে ইউপিডিএফ (মূল) এর শীর্ষ সন্ত্রাসীদের একটি গোপন আস্তানার সন্ধান পায়। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরবর্তী তল্লাশিতে আস্তানা থেকে পিস্তলের গুলি, তিন জোড়া পোশাক, ১৯টি ইউনিফর্মের প্যান্ট, একটি ল্যাপটপ, ওয়াকি-টকি সেট, দুটি মোবাইল ফোন, একটি মাইক্রোফোন, ক্যামেরা, প্রিন্টার, সেলাই মেশিন, তাবু, নেট, জিম্মি ধরার লোহার চেইন, খাবারের উপকরণ, প্রোপাগান্ডা সামগ্রী এবং চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানায়, এটি ইউপিডিএফ (মূল) এর খাগড়াছড়ি সমন্বয়ক অংগ্যা মারমার অস্থায়ী আস্তানা ছিল, যা সাধারণ ঘরের মতো দেখতে। তালাবদ্ধ ঘরে সন্দেহ হলে স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে তল্লাশি করা হয়। অপহৃত শিক্ষার্থীদের না পাওয়া গেলেও নিরাপত্তা বাহিনী জানিয়েছে, উদ্ধার অভিযানে প্রয়োজনে প্রতি ইঞ্চি জমি তল্লাশি করা হবে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।
উল্লেখ্য, ১৬ এপ্রিল খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে পাঁচ শিক্ষার্থী অপহৃত হয়, যা ইউপিডিএফ (মূল) অস্বীকার করলেও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। সেনাবাহিনী জানিয়েছে, পাহাড়ের শান্তি ও সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টিকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited