আলমগীর মানিক | ০৬:২০ পিএম, ২০২৫-০৪-২৩
আলমগীর মানিক
রাঙামাটির কাউখালীতে মারমা তরুনীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারনামীয় মূল আসামী নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফাহিমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে চট্টগ্রামের চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন কদমরসূল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন রাঙামাটির পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন।
গ্রেফতারকৃত নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফাহিম রাঙামাটির কাউখালী উপজেলাধীন পোয়াপাড়া এলাকার ১নং ওয়ার্ডের বিনা ভোটে নির্বাচিত মেম্বার আনোয়ার হোসেনের ছেলে বলে জানাগেছে।
এরআগে গত ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) কাউখালী থানায় লিখিত অভিযোগে ভুক্তভোগী তরুনী উল্লেখ করেন, পোয়াপাড়া গ্রামের আনোয়ারের বাড়িতে ভাড়া থাকেন তিনি। আসামি গত ১৭ এপ্রিল রাতে ধর্ষণের চেষ্টা চালায়। বাঁধা দেওয়ায় ফাহিম তাকে মারধর করে।
আহত হয়ে তিনি কাউখালী হাসপাতালে চিকিৎসা নেন এবং থানায় অভিযোগ দেন। এর আগেও আসামি মো. ফাহিম ওই তরুণীকে গত ২৫ মার্চ থেকে ৩ এপ্রিল পযন্ত বিভিন্ন সময় ধর্ষণ করে। ঘটনার পরপরই আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো. ফাহিম (২৫) ঘটনাস্থল থেকে অজ্ঞাত স্থানে পালিয়ে গেছিলো।
ভুক্তভোগীর অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছিলেন কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ। ভিকটিম তরুণীকে শারীরিক পরীক্ষার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
অপরদিকে রাঙামাটি জেনারেল হাসপাতাল সূত্র জানিয়েছে, উক্ত ভিকটিম গত বৃহস্পতিবার হাসপাতালে এসে ভর্তি হয়েছিলো এবং ডাক্তারি পরীক্ষা-নীরিক্ষা শেষে শনিবার সে হাসপাতাল ছেড়ে যায়। সূত্র জানায়, মেয়েটির শরীরে মারধরের আঘাতের কিছু চিহ্ন পাওয়া গেছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ প্রতিবেদককে জানান, এই ঘটনাটি জানার পর থেকেই রাঙামাটির পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন মহোদয় বিষয়টি সার্বক্ষনিক তদারকিতে রেখেছেন। অবশেষে প্রযুক্তির মাধ্যমে পলাতক আসামীর অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আসামীকে কদমরসূল এলাকা থেকে গ্রেফতার করে কাউখালীর পথে রওয়ানা দিয়েছে সংশ্লিষ্ট্যরা।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited