ইতিহাস গড়তে মাঠে নামছে রাঙামাটি; আন্তর্জাতিক নারী রেফারির নেতৃত্বে প্রথম ম্যাচ!


আলমগীর মানিক    |    ০১:১১ এএম, ২০২৫-০৪-২৪

ইতিহাস গড়তে মাঠে নামছে রাঙামাটি; আন্তর্জাতিক নারী রেফারির নেতৃত্বে প্রথম ম্যাচ!

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে রাঙামাটি ও বান্দরবান। তবে এই ম্যাচের বিশেষত্ব শুধুই প্রতিযোগিতায় নয়, বরং তা ইতিহাস গড়তে চলেছে রাঙামাটির জন্য। কারণ, এই ম্যাচ পরিচালনা করবেন দেশের প্রথম নারী ফিফা রেফারি – রাঙামাটির গর্ব জয়া চাকমা।

এটাই প্রথমবারের মতো রাঙামাটি ভেন্যুতে ফুটব‌লের বড় কোন আস‌রে কোনো নারী রেফারি ম্যাচ পরিচালনা করবেন, যা ইতিহাসের পাতায় স্থান করে নিতে যা‌চ্ছে।

প্রাক্তন জাতীয় নারী ফুটবলার জয়া চাকমা ২০১৯ সালে ফিফা রেফারি ব্যাজ অর্জন করেন এবং নেপাল, শ্রীলঙ্কা ও তাজিকিস্তানসহ বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিকেএসপিতে কোচ হিসেবে কর্মরত।

নারী ক্রীড়াক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০২৪ সালে তিনি ভারতের সম্মানজনক "কমলা বাসিন অ্যাওয়ার্ড" লাভ করেন। জয়া চাকমা আজ বাংলাদেশের নারী খেলাধুলার পথিকৃৎদের একজন হয়ে উঠেছেন, যার অনুপ্রেরণায় এগিয়ে যাবে নতুন প্রজন্ম।