আলমগীর মানিক | ০৫:১৬ এএম, ২০২৫-০৪-২৫
আলমগীর মানিক
সরকারকে শুল্ক নাদিয়ে অবৈধভাবে ভারতীয় সীমান্ত হয়ে পার্বত্য রাঙামাটিতে আসছে বিদেশী সিগারেটের বড় বড় চালান। এপর্যন্ত বেশ কয়েকটি অভিযান পরিচালনা করে কয়েক কোটি টাকা মূল্যের শুল্কবিহীন অবৈধভাবে আনা বিদেশী সিগারেট আটক করেছে। সম্প্রতি রাঙামাটিতে অবৈধ সিগারেট মজুদ করে সেগুলো পাচারের প্রস্তুতি নিচ্ছে এমন তথ্য পায় কোতয়ালী থানা পুলিশ।
তারই ধারাবাহিকতায় রাঙামাটির পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন এর নির্দেশনায় বৃহস্পতিবার রাতে পার্বত্য রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের মহসিন কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে একটি বসতঘর থেকে প্রায় ১৫ লাখ টাকার অবৈধ বিদেশী সিগারেট উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ। এসময় উক্ত সিগারেট রাখার দায়ে মোজাম্মেল হোসেন রাজু নামের একজনকে হাতেনাতে আটক করে পুলিশ।
এদিকে রাঙামাটি কোতয়ালী থানার অফিসান ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন রাজুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আমরা বৃহস্পতিবার রাতে সুমিত্র নামের এক সিগারেট ব্যবসায়িকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করলে রিজার্ভ বাজারের রাজুর তথ্য পাওয়া যায়। সুমিত্র পুলিশকে জানায়, রাজুর বাসায় অবৈধ সিগারেট মজুদ রয়েছে।
এমন তথ্য পাওয়ার পরপরই সুমিত্রকে সাথে নিয়ে আমরা রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের মহসিন কলোনীতে রাজুর নিজ বাসায় অভিযান পরিচালনা করি। এসময় রাজুর উপস্থিতিতেই তার বসতঘর তল্লাসী করে আনুমানিক ১৫ লাখ টাকার বিদেশী সিগারেট পাওয়া যায়। স্থানীয়দের উপস্থিতিতে এসকল বস্তাবর্তি সিগারেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এসময় রাজুকেও আটক করে থানায় নিয়ে আসা হয়।
আটককৃত সুমিত্র ও মোজাম্মেল হোসেন রাজু’র বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছেন কোতয়ালী থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited