আলমগীর মানিক | ১২:০৬ এএম, ২০২৫-০৫-০৩
কাজের স্বীকৃতি যে কোনো কর্মকর্তাকে আরো উদ্দীপ্ত এবং উজ্জীবীত করে। এমনি এক সেরা স্বীকৃতি পেলেন রাঙামাটি জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
রাঙামাটি পার্বত্য জেলায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখায় দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতি স্বরূপ ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ ২০২৪’ (আইজিপি ব্যাজ) পেলেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন।
পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম, বিপিএম ফরহাদ হোসেনকে এই ব্যাজ পরিয়ে দেন।
এই প্রাপ্তিতে আনন্দিত রাঙামাটি পুলিশ বিভাগে কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ।
রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার পুলিশ ফোর্স এক্সামপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪” (আইজিপি ব্যাজ) প্রাপ্তিতে জেলা পুলিশের সকল সদস্যদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয়েছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited