নিজস্ব প্রতিবেদক | ১০:০২ পিএম, ২০২৫-০৫-১১
খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি সেনা জোন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে ইউপিডিএফ (মূল) এর এক সক্রিয় সশস্ত্র সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, লক্ষীছড়ি জোনের দুইল্যাতলী ইউনিয়নের পূর্ব নাভাঙ্গা এলাকার একটি বাড়িতে ইউপিডিএফ (মূল) সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে।
১১ মে মধ্যরাতে আনুমানিক ২টার দিকে লক্ষীছড়ি জোন সদর থেকে দুটি বি-টাইপ টহল দল ওই বাড়ি ঘিরে তল্লাশি অভিযান চালায়। অভিযানের সময় ইউপিডিএফ (মূল) এর সক্রিয় সদস্য জীবন চাকমা (২৮) কে হাতেনাতে অস্ত্রসহ আটক করা হয়।
আটকের সময় তার কাছ থেকে ১টি দেশীয় অস্ত্র, ৩ রাউন্ড গুলি, ১ জোড়া ইউনিফর্ম, ২টি মোবাইল ফোন (১টি স্মার্টফোন ও ১টি বাটন মোবাইল), ১টি নোটবুক এবং ১টি এনআইডি কার্ড উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতকে অস্ত্র ও অন্যান্য উদ্ধারকৃত মালামালসহ লক্ষীছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, আটককৃত সন্ত্রাসী দীর্ঘদিন ধরে লক্ষীছড়ি এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য এলাকায় শান্তি সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited