নিজস্ব প্রতিবেদক | ১২:৫৯ এএম, ২০২৫-০৫-১৬
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে শুরু হচ্ছে আন্তর্জাতিক বায়োসায়েন্স কনফারেন্স ও কার্নিভ্যাল। তিন দিনব্যাপী এ উৎসবের পর্দা উঠবে আগামীকাল শুক্রবার। এর অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামে প্রথমবারের মতো বসছে দেশি-বিদেশি তিন শতাধিক বিজ্ঞানীর মেলা। উপস্থাপন করা হবে বিভিন্ন বিষয়ে গবেষণাপত্র।
রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্স মিলনায়তনে কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। কর্মসূচি চলবে আগামী রোববার পর্যন্ত। আন্তর্জাতিক মানের এ সম্মেলনের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে আমার দেশ।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ‘টেকসই স্বাস্থ্যসেবা এবং কৃষি দৃষ্টিকোণে অনুসন্ধান’ প্রতিপাদ্যে কনফারেন্সের লক্ষ্য হলো স্বাস্থ্য ও কৃষিতে উদ্ভাবন বিষয়ে বাংলাদেশে যে গবেষণা হচ্ছে সেগুলোর ফলাফল উপস্থাপন, তার প্রায়োগিক সম্ভাবনা এবং নতুন বিজ্ঞানীদের সম্পৃক্ত করা।
সূত্র জানায়, কনফারেন্সের প্রথম দিনে উদ্বোধনী সেশন শেষে ‘সায়েন্স পলিসি ডায়ালগ’ শিরোনামে একটি পর্ব অনুষ্ঠিত হবে, যার মূল লক্ষ্য হচ্ছে বিজ্ঞান গবেষণায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, দেশের নানামাত্রিক উন্নয়নে এবং সমস্যা সমাধানে প্রায়োগিক গবেষণার প্রসার ও গবেষণায় বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সরাসরি সম্পৃক্তকরণ বিষয়ে মতামত গ্রহণ ও সুপারিশ প্রস্তুতকরণ। দ্বিতীয় ও তৃতীয় দিনে ওরাল ও পোস্টার প্রেজেনটেশন, নবীন বিজ্ঞানীদের জন্য বায়োসায়েন্স কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে, যা রিসার্চ আইডিয়া কনটেস্ট, ডিবেট ফর সায়েন্স দিয়ে সাজানো হয়েছে।
কনফারেন্সে বিশেষভাবে গুরুত্ব পাবে পাহাড়ে দীর্ঘদিন ধরে চলা দেশজ ও ট্রেডিশনাল চিকিৎসাব্যবস্থা। এতে থাকবে পাহাড়ের ট্রেডিশনাল চিকিৎসকদের গল্প ও বাস্তবতা। উপস্থাপন করা হবে এ সংক্রান্ত গবেষণাপত্র।
এ কনফারেন্সের মাধ্যমে রাবিপ্রবির সঙ্গে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শক্তিশালী যোগাযোগ ও সমন্বয় সাধন হবে। যার মাধ্যমে রাবিপ্রবি অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিয়ার রহমান।
এ আয়োজনে অংশগ্রহণ করবেন বিশ্বখ্যাত জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো ও বিজ্ঞানী অধ্যাপক ড. সাইদুর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহিনুল আলমসহ দেশের আরো ছয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ ছাড়া কনফারেন্সে দেশি-বিদেশি বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক এবং শিক্ষার্থীদের গবেষণা প্রজেক্টও স্থান পাবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানায়, কনফারেন্স আয়োজনের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অতিথি ও অংশগ্রহণকারীদের নিরাপত্তাসহ সব সুবিধা নিশ্চিত করতে উপকমিটিগুলো দিনরাত কাজ করছে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited