নিজস্ব প্রতিবেদক | ০২:১১ এএম, ২০২৫-০৫-১৯
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) আন্তর্জাতিক বায়োসায়েন্স কনফারেন্স ও কার্নিভাল উপলক্ষে 'ডিবেট ফর সায়েন্স' শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ মে) এ প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
রাবিপ্রবি ডিবেটিং সোসাইটি আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও চুয়েট ডিবেটিং সোসাইটি অংশগ্রহণ করে। এতে গৌরবের সঙ্গে চ্যাম্পিয়ন ট্রফি জয় করে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং রানারআপ হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।
বিজয়ী দলের সদস্যরা হলেন- ইমরান হোসাইন ফাহিম, রেজওয়ানুল হক রাফি ও সাব্বির হোসেন।
বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ও স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: আতিয়ার রহমান।
প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো তাদের বাগ্মিতা, বিশ্লেষণধর্মী কথার মাধ্যমে দক্ষতা প্রদর্শন করে। এতে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে উত্তপ্ত বিতর্ক হয়। অভিজ্ঞ বিচারক এবং বিতার্কিক সমন্বিত বিচারক প্যানেল নিরপেক্ষতা এবং মানসম্মত বিচারকার্য পরিচালনা করেছেন।
প্রতিযোগীরা নিজেদের যুক্তি প্রদর্শনে নতুন নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে দর্শকমনে দাগ কাটেন। তাদের উদ্ভাবনী চিন্তা এবং যুক্তিভিত্তিক আলোচনা অনুষ্ঠানটিকে আরও জাঁকজমকপূর্ণ করে।
আয়োজকরা জানান, রাবিপ্রবি ক্যাম্পাসে এরকম বিতর্কের আয়োজন এটাই প্রথম তবে শিক্ষার্থীদের যুক্তিকুশলতা ও নেতৃত্বের দক্ষতা বিকাশের লক্ষ্যে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের আয়োজন করা হবে।
অনুষ্ঠানে রাবিপ্রবির শিক্ষক, কর্মকতা, গণমাধ্যম প্রতিনিধিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited