আলমগীর মানিক | ০৩:৩৪ পিএম, ২০২৫-০৫-২৪
আলমগীর মানিক
অপারেশন ডেভিল হান্টের আওতায় পতিত আওয়ামীলীগের ও সংগঠনটির সহযোগি সংগঠন স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ।
শুক্রবার রাতে শহরের ভেদভেদী ও তবলছড়িতে অভিযান পরিচালনা করে আটককৃতরা হলেন, রাঙামাটি পৌর এলাকার ০৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নরেশ মজুমদার (৫৩) ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক দীপক কুমার দে প্রকাশ সুমন (৪১)।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কোতয়ালী থানা কর্তৃপক্ষ জানায়, উদ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশনায় দুস্কৃতিকারিদের আইনের আওতায় আনতে অপারেশন ডেভিলহান্ট কার্যক্রম অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার রাতে শহরের ভেদভেদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নরেশ মজুমদারকে গ্রেফতার করা হয়। নরেশ ০৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বলে জানাগেছে।
এছাড়া রাতে তবলছড়ি এলাকায় অভিযান চালিয়ে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক দীপক কুমার দে প্রকাশ সুমন (৪১)কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত দুইজনকে শনিবার রাঙামাটির আদালতে প্রেরণ করা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited