নিজস্ব প্রতিবেদক | ০৯:২৫ পিএম, ২০২৫-০৫-২৫
বিশেষ তল্লাশি চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা শুল্কবিহীন ৫ কাটুন অর্থাৎ ১০০০০*৫= ৫০ হাজার শলাকা সিগারেট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রবিবার (২৫ মে) সকাল ৮ টার দিকে ৫৬ ইস্ট বেঙ্গল (কাপ্তাই জোন) এর আওতাধীন রাজস্থলী আর্মি ক্যাম্পের প্রধান চেকপোস্টে অবৈধভাবে পাচারকালে একটি মাহিন্দ্রা গাড়ি তল্লাশি চালিয়ে ২,৫০০ প্যাকেট (৫০,০০০) শলাকা ভারতীয় ORIS সিগারেট জব্দ করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩,৭৫০০০ (তিন লক্ষ পঁচাত্তর হাজার) টাকা।
জানা যায়, অবৈধভাবে আনা এইসব সিগারেট ভারত থেকে সীমান্ত সড়ক দিয়ে বাঙ্গালহালিয়ার উদ্দেশ্যে পাচারকালে সেনাবাহিনী মাহিন্দ্রা থেকে এই সিগারেট জব্দ করে।
রাজস্থলী আর্মি ক্যাম্প কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, অবৈধভাবে সীমান্ত সড়ক দিয়ে আসা ভারতীয় (ORIS) সিগারেটের একটি চালান সেনাবাহিনীর দায়িত্বরত সদস্যরা আটক করতে সক্ষম হয়। জব্দকৃত এসব সিগারেট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে রাজস্থলী থানায় হস্তান্তর করা হয়।
এমন তল্লাশি চোরাচালান টেকাতে অব্যাহত থাকবে বলেছেন সেনাবাহির পক্ষ থেকে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited