আলমগীর মানিক | ০৪:০৯ পিএম, ২০২৫-০৫-৩১
কোরবানীর পশুর হাট ঘিরে চাঁদাবাজি বন্ধে অনন্য ও ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে রাঙামাটির পুলিশ। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ নিজে নেতৃত্ব দিয়ে চাঁদাবাজদের হাত থেকে রক্ষায় মাইকিং করছেন। পুলিশের এমন উদ্যোগে প্রশংসা করছেন ব্যবসায়ি থেকে শুরু করে চালক-শ্রমিক সকলেই।
শনিবার (৩১ মে) দুপুরে রাঙামাটি পৌর ট্রাক টার্মিনালে কোরবানীর পশুর হাট ও কাচাঁমাল লোড-আনলোডের সময় এমন দৃশ্য দেখা যায়।
কোরবানীর ঈদ এলেই সাধারণত সারাদেশেই পশুর হাটগুলো ঘিরে চাঁদাবাজিসহ নানা ধরনের অপকর্মের খবর পাওয়া যায়। রাঙামাটিতেও এর ব্যতিক্রম নয়। তবে এবার রাঙামাটির পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন তার আওতাধীণ পুলিশ কর্মকর্তাদের এবিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের কড়া নির্দেশ দিয়েছেন।
তারই ধারাবাহিকতায় সম্প্রতি চাঁদাবাজ ও বিশেষ দলের নাম ভাঙিয়ে অপকর্মকারীদের বিরুদ্ধে জেলা পুলিশের সার্বিক সহায়তায় মাঠে নেমেছে রাঙামাটির কোতয়ালী থানা পুলিশ।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. সহিদ উদ্দিন তার সঙ্গীয় পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় ব্যবসায়ি ও পরিবহণ শ্রমিক ও চালক-শ্রমিক ইউনিয়নের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চাঁদাবাজি বন্ধে পুলিশের কঠোর অবস্থানের কথা মাইকিং করে জানিয়ে দেন।
কোনো বিশেষ গোষ্টি বা দলের পক্ষ থেকে বাহির থেকে কেউ এসে গরুরহাট এবং টার্মিনালে চাঁদাবাজি করবে এটা মেনে নেওয়া যায় না। পুলিশ বা নিরাপত্তাবাহিনীর নাম ভাঙ্গিয়ে যে বা যাহারা কোনো ধরনের অপকর্ম করলে তাদের পরিচয় পুলিশকে জানানোর অনুরোধ জানিয়ে চাঁদাবাজ ও অপকর্মকারিদের বিরুদ্ধে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহবানর জানিয়েছেন ওসি।
তিনি বলেন, রাঙামাটির পুলিশ সুপার নিজেই প্রতিনিয়ত কোরবানীর পশুর হাটসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তারই প্রত্যক্ষ পরিচালনায় পুলিশের প্রত্যেক সদস্য রাঙামাটিবাসীর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত ও নিরাপদ রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপকর্মকারীদের কোনো ধরনের ছাড় দেবে না কোতয়ালী থানা পুলিশ।
এদিকে, বিগত দুই দশকে এই ধরনের ব্যতিক্রমী উদ্যোগ কেউ নেয়নি জানিয়ে স্থানীয় ব্যবসায়িরা রাঙামাটি কোতয়ালী থানার ওসির এমন সাহসি ও সমযোপযোগী সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে এই ধারা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited