নিজস্ব প্রতিবেদক | ০১:৩২ পিএম, ২০২৫-০৬-১০
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী সরকারি কলেজে নবগঠিত ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মীরা পদ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। ত্যাগীদের মূল্যায়ন না করার অভিযোগে নতুন ওই কমিটি থেকে ইতোমধ্যে পদত্যাগ করেছেন অর্ধেকের বেশি সদস্যই।
গত ৬ জুন বেশ কিছু অভিযোগ তুলে কমিটির সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে থাকা ১২ সদস্যই পদত্যাগ করেছেন। এর আগে গত ৪ জুন জেলা ছাত্রদলের সভাপতি মো. ফারুক ও সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২২ সদস্যের এই কমিটি অনুমোদন দেওয়ার বিষয়টি জানানো হয়।
রাঙ্গামাটি জেলা বিএনপি, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি, কাপ্তাই উপজেলা বিএনপি ও রাঙ্গামাটি জেলা ছাত্রদলের কাছে একযোগে পাঠানো সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ৪ জুন জেলা ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ২২ সদস্যের কমিটিতে বেশিরভাগ ছাত্রলীগের সক্রিয় কর্মীদের পদ দেওয়া হয়েছে।
অভিযোগ করা হয়েছে, পাঁচ আগস্ট পরবর্তী লোকজনদের নিয়ে গঠন করা হয়েছে কমিটি। এতে মূল্যায়ন করা হয়নি ৫ আগস্ট পূর্ববর্তী ত্যাগী নেতাকর্মীদের।
কমিটি থেকে পদত্যাগ করা ব্যক্তিরা হলেন : সাধারণ সম্পাদক সোহেল তনচংগ্যা, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান ফাহিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জিতেন তালুকদার, সহসাধারণ সম্পাদক আফরোজা আক্তার, সৌরভ হোসেন, মো. ইমতিয়াজ হোসেন, দপ্তর সম্পাদক মংসুইনু মারমা, সহপ্রচার সম্পাদক আপন তনচংগ্যা, ছাত্রী বিষয়ক সম্পাদক এডি তনচংগ্যা, দুই সদস্য রানু আক্তার ও নাসরিন জাহান।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited