নিজস্ব প্রতিবেদক | ১১:৫৮ এএম, ২০২৫-০৬-১৪
রাঙামাটিতে জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় অ্যাড. সাইফুল ইসলাম পনির এবং সমিতিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ায় অ্যাড.রহমত উল্লাহকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড।
শুক্রবার ১৩ জুন সন্ধ্যা ৮ ঘটিকায় রাঙ্গামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর অফিস কার্যালয় কক্ষে এই সংবর্ধনা দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপি সহ-সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম পনির,অত্র সমিতির সদস্য ও রাঙ্গামাটি জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মানছুরুল হক, সমিতির সেক্রেটারি আব্দুর শুক্কুর,সহ-সভাপতি হিরু তালুকদার,সহ সেক্রেটারি মোঃ বাবুল সহ সমিতির কার্য নির্বাহী কমিটির সদস্যবৃন্দ সহ সমিতির অন্যান্য সদস্য।
এসময় বক্তারা বলেন, সমাজের সবচেয়ে অসহায় মানুষরা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আদালতে আসেন, আইনজীবীদের দ্বারস্থ হন। এই অসহায় মানুষগুলোকে আইনি সেবা প্রদানের যে নৈতিক দায়িত্ব আইনজীবীদের রয়েছে, সেই দায়িত্ব পালনে সবাইকে মানবিক হতে হবে। আইনজীবী হিসেবে সাফল্য কেবল মামলার জয়-পরাজয়ের নিক্তিতে মাপলেই চলবে না, বরং আদালতে আইনের ব্যাখ্যা প্রদানে কতটা মানবিকতা ও উদারতার পরিচয় দিচ্ছেন কিংবা মামলায় জয় লাভের তুলনায় ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্ব প্রদান করা হচ্ছে কি-না এই বিষয়গুলোই কিন্তু একজন সত্যিকারের আইনজীবী হিসেবে অন্যদের কাছে পরিচয় করিয়ে দেবে।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited