নিজস্ব প্রতিবেদক | ০৯:২৭ পিএম, ২০২৫-০৬-১৯
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা দিঘিনালা সড়কের ১১ কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফ (প্রসিত দলের) দুই কালেক্টরকে আটক করেছে সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন। ১৯ জুন বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন সুবেল চাকমা(৪২) পিতা- জ্ঞানময় চাকমা ও বিন্দুময় চাকমা (৪২) পিতা- কিরণময় চাকমা।
এসময় তাদের কাছ থেকে ১ টি পিস্তল, গুলতি, চাঁদাবাজির রশিদ, নগদ অর্থ, চাপাতি, রামদা, মোবাইল সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবির আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
এবিষয়ে জানতে ইউপিডিএফ এর একাধিক নেতার মুঠোফোনে যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি।
সেনাবাহিনীর বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে: কর্নেল মাসুদ রানা বলেন ইউপিডিএফ দীর্ঘদিন মারিশ্যা দিঘিনালা সড়কের ১১ কিলো ও শুকনা ছড়া এলাকায় অবস্থান নিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম করে আসছিলো তাই গোপন সংবাদ পেয়ে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
সাধারণ মানুষের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করতে এধরনের অভিযান চলমান থাকবে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited