নিজস্ব প্রতিবেদক | ১১:৩৭ পিএম, ২০২৫-০৬-১৯
দীর্ঘ ৮ বছর পর তৃণমূল পর্যায়ে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বহুল প্রতীক্ষিত সদস্য নবায়ন কার্যক্রম এবং সাংগঠনিক বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০ টায় রাজস্থলী বাজারের একটি সম্মেলন কক্ষে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
রাজস্থলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমার সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও রাজস্থলীর দায়িত্বে সাংগঠনিক সমন্বয়কারি দেবজ্যোতি চাকমা।
এছাড়াও এতে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহিদুল আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল হাশেম মেম্বার,মুইথুইঅং মারমা,যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম , মহিলাদলের সভাপতি প্রেমা তালুকদার, যুবদলের সদস্য সচিব উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ভুবন মোহন তঞ্চঙ্গ্যা, গাইন্দ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজন তঞ্চঙ্গ্যা, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরীসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে চাঁদাবাজ, টেন্ডারবাজদের ঠাঁই হবে না। রাজস্থলী উপজেলার কোন নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ কোন অন্যায় কাজ প্রমাণিত হলে দল কঠিন ব্যবস্থা নিতে কোন চিন্তা কররে না। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তারুণ্যের আইডল তারেক রহমানের আদর্শে সকল নেতাকর্মীকে বিএনপির দলীয় কার্যক্রম করতে হবে। সকল ভেদাভেদ ভুলে এক হয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য মাঠে কাজ করতে হবে।
প্রধান অথিতি দেবজ্যোতি চাকমা বলেন- তৃণমূল পর্যায় থেকে শুরু করে সকল স্তরের নেতাকর্মীদের সদস্য ফরম নবায়ন করার প্রতি গুরুত্বারোপ করেন এবং ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে জেলা বিএনপির যুগ্ন সম্পাদক দেবজ্যোতি চাকমা সদস্য নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited