নিজস্ব প্রতিবেদক | ০৩:২০ পিএম, ২০২৫-০৬-২৫
আলমগীর মানিক
রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার সদ্য পুনর্গঠিত এডহক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন জেলার খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও ক্লাব কর্মকর্তারা।
বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্লাব অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মাহবুবুল বাসেত অপু।
এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সাউথ স্পোর্টিং ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, ছদক ক্লাবের সভাপতি প্রীতিময় চাকমা, প্রতিভাস স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, ব্রাদার্স ক্লাবের আহ্বায়ক সদানন্দ চাকমা, ইয়ুথ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক রনেন চাকমা এবং ছাত্র প্রতিনিধি শরিফুল হক শাকিলসহ আরও অনেকে।
বক্তারা বলেন, গত ১৯ জুন যে এডহক কমিটি পুনর্গঠন করা হয়েছে, সেখানে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে সরাসরি জড়িত নন, বরং দুর্নীতিপরায়ণ, অযোগ্য এবং স্বার্থান্বেষী। এ ধরনের কমিটি জেলার ক্রীড়া উন্নয়নে বাধা হয়ে দাঁড়াবে বলে তারা মন্তব্য করেন।
পরবর্তীতে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার বরাবর একটি লিখিত স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপিতে তিনটি প্রধান দাবি উত্থাপন করা হয়—
১. পুনর্গঠিত এডহক কমিটি বাতিল করা,
২. স্থানীয় ক্লাব ও অভিজ্ঞ ক্রীড়া সংগঠকদের সঙ্গে পরামর্শ করে নতুন কমিটি গঠন,
৩. মিনি স্টেডিয়ামসহ ক্রীড়া খাতের বিভিন্ন প্রকল্পে দুর্নীতির তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ।
স্মারকলিপিতে জেলার অন্তত ৪৩ ক্লাব ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধির স্বাক্ষর রয়েছে। বক্তারা জানান, আগামী এক সপ্তাহের মধ্যে তাদের দাবি না মানলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited