আইয়ুব চৌধুরী | ০৮:২৫ পিএম, ২০২৫-০৬-২৫
"প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাঙ্গামাটির রাজস্থলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং কারিতাসের সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল ১০.৩০ টায় রাজস্থলী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ। এর আগে উপজেলা পরিষদ চত্বরে একটি র্যালী অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ বাঁচলেই পৃথিবীর আবহাওয়া এবং জলবায়ু ঠিক থাকবে। পরিবেশকে বাঁচানোর জন্য প্রত্যেক মানুষকে তার নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। বৃক্ষনিধন বন্ধ করতে হবে এবং বেশি পরিমাণে গাছ রোপন করতে হবে। এছাড়াও প্লাস্টিকজাতীয় এবং পলিথিন জাতীয় জিনিসপত্র ব্যবহার সম্পূর্ণরুপে বন্ধ করতে হবে। আলোচনা সভা শেষে ৫০ জন কৃষককে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited