আইয়ুব চৌধুরী | ০৮:২৭ পিএম, ২০২৫-০৬-২৫
মোঃআইয়ুব চৌধুরী
শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষে অভিভাবক সমাবেস এর আয়োজন করেন রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়া সরকারি কলেজ। বুধবার (২৫ জুন) বেলা ১১ টায় কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আইয়ুব নুরীর সভাপতিত্বে কলেজ অডিটোরিয়ামে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রভাষক সুনীত কুমার মুৎসুদ্দির সঞ্চালনায় এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা। এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরী, উপজেলা বিএনপির সহসভাপতি মুইথুইঅং মারমা, প্রতিষ্ঠাতা প্রভাষক অংচাথুই মারমা, বিজয় কুমার বড়ুয়া, মোঃ রুস্তম, গন্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র ছাত্রী এবং অভিভাবকবৃন্দ।
বাঙ্গালহালিয়া সরকারি কলেজকে ডিগ্রি কলেজ করার দাবি এবং অভিভাবকদের নিজ সন্তানদের প্রতি আরও বেশি সচেতন হওয়ার তাগিদ দেন এবং মানসম্মত শিক্ষার জন্য শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবকের সমন্বয় আরও বৃদ্ধি করার কথা বলেন।এমন একজন দক্ষ অধ্যক্ষ পেয়ে অনেক খুশি অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীরা। আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন বক্তার।
প্রধান অথিতি থোয়াইসুইখই মারমা প্রথমে অভিভাবকের উপস্থিতি বেশি থাকায় সন্তুষ্ট প্রকাশ করেন।তিনি আরও বলেন শিক্ষার মানউন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। এবং ডিগ্রি কলেজ করার জন্য সর্বাত্মক কাজ করে যাবেন বলে তিনি কথা দেন।
রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ বলেন- বিগত ফ্যসিষ্ট সরকার পুরো শিক্ষা ব্যবস্থা বেহাল অবস্থা করে গেছেন।শিক্ষার মান উন্নয়নে কঠোর পরিশ্রম করতে হবে সবার।এবং অভিভাবক ও শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
অধ্যক্ষ আইয়ুর নূরী- বাঙ্গালহালিয়া সরকারি কলেজে সম্ভাবনাময় বলে আখ্যায়িত করেছেন। এবং মানসম্মত শিক্ষার গুনগত মান উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
পরে প্রকৃতির ভার্সাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited