নিজস্ব প্রতিবেদক | ১১:৫০ পিএম, ২০২৫-০৬-২৮
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি পৌর-শাখা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মারিশ্যা ইউনিয়ন এর উদ্যোগে শনিবার বাঘাইছড়ি উপজেলার পশ্চিম মুসলিম ব্লক নুর আলি সওদাগরের দোকান হতে পুরাতন মারিশ্যা সংযোগ সড়কে এ বৃক্ষরোপন কর্মসূচী সম্পূর্ণ করা হয়।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির আহমেদ।
এসময় অন্যান্যের মধ্যে বাঘাইছড়ি পৌর-শাখার দায়িত্বশীল কাজি মোঃ নেয়ামত উল্যাহ, মারিশ্যা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ওমর ফারুক, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীল ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন পাড়া ইউনিটের সেক্রেটারি মোঃ সানাউল্যাহ’সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
এতে ফলজ গাছ, ঔষধি গাছ ও বনজ গাছে সহ প্রায় ২০০টি চারা রোপন করা হয়। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির আহমেদ ভাই বলেন পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য একটি দেশের মোট আয়তনের শতকরা ২৫ ভাগ বনভূমির প্রয়োজন। বাংলাদেশে বনভূমির পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেক কম। পরিবেশ সংরক্ষণ, বনজ সম্পদ ও কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য গাছপালা লাগানো ও তার পরিচর্যার প্রয়োজন রয়েছে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited