নিজস্ব প্রতিবেদক | ১২:০৭ এএম, ২০২৫-০৬-২৯
রাঙ্গামাটির লংগদুতে পূর্ব মহাজন পাড়া এলাকার জনসাধারণ উক্ত এলাকার ইব্রাহিম দম্পতির বিরুদ্ধে কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে।
শনিবার( ২৮ জুন) সকাল ১১টায় মানববন্ধনটি পূর্ব মহাজন পাড়া কবরস্থান মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানায়, একই এলাকার ইব্রাহিম তার ভাতিজা এন এস আই সাখাওয়াতের প্রভাব বিস্তার করে কবরস্থানের জায়গাটি অবৈধভাবে দখলের চেষ্টা করে যাচ্ছে। যার কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে উদ্বেগের মধ্যে রয়েছে। এই মানববন্ধনের মাধ্যমে তারা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চায় এবং কবরস্থানের জমি দখলের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, কবরস্থান একটি পবিত্র স্থান এবং এটি সকলের জন্য সংরক্ষিত থাকা উচিত। তারা আরও বলেন, যদি এই দখলের চেষ্টা বন্ধ করা না হয়, তবে তারা আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন।
আয়োজকরা জানান, এই মানববন্ধনটি শুধুমাত্র শুরু। তারা আশা করছেন, স্থানীয় প্রশাসন দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেবে এবং কবরস্থানের জমি রক্ষা করবে।
এলাকাবাসীর একটাই দাবি, কবরস্থানের পবিত্রতা রক্ষা করা হোক এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সভাপতি শাহা আলম, সাধারণ সম্পাদক শাহা আলম এবং সাবেক ইউপি সদস্য জমসেদ হাজী সহ স্থানীয় ব্যাক্তিবর্গ।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited