আলমগীর মানিক | ০১:৩৩ এএম, ২০২৫-০৭-০৩
আলমগীর মানিক
প্রাকৃতিক প্রজনন নিশ্চিতে রাঙামাটির কাপ্তাই হ্রদের চলমান মৎস্য আহরণ-বিপনন বন্ধকালীন সময়ে সংশ্লিষ্ট্য প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে যাত্রীবাহি বাসে করে পাচাঁরের সময় প্রায় তিনশো কেজি মাছসহ রিলাক্স পরিবহনের একটি বাস আটক করেছে বিএফডিসি কর্তৃপক্ষ।
বুধবার দিবাগত রাতে রাঙামাটির মানিকছড়ি থেকে এই মাছভর্তি বাসটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিএফডিসির ডেপুটি ম্যানেজার মাসুদ আলম।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপক কমান্ডার মো: ফয়েজ আল করিম জানিয়েছেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে নৌ-পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে মানিকছড়ি চেকপোষ্টের একটু আগে ধাওয়া করে যাত্রীবাহি একটি বাসকে আটক করে তার ভেতরে বিশেষভাবে ট্যাংকভর্তি করে পাচাঁরের সময় তিনশো কেজি মাছ জব্দ করেছি। বাসটিসহ মাছগুলো আমরা নিয়ে এসেছি।
এই ঘটনার সাথে কে-বা কারা জড়িত সেটি আমরা খতিয়ে দেখছি। পরবর্তীতে মাছগুলো উম্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদের প্রজনন নিশ্চিতে বর্তমানে হ্রদে সকল প্রকার মৎস্য আহরণ ও বিপনন বন্ধ রয়েছে।
পহেলা মে থেকে চলমান এই বন্ধকালীন সময়ে সর্বত্রই নজরদারি অব্যাহত রাখা হয়েছে। এতোবড়ো কাপ্তাই হ্রদের এই মৎস্য সম্পদ রক্ষায় স্থানীয় সচেতন জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করে কমান্ডার ফয়েজ আল করিম বলেন, অসাধু চক্রের বিরুদ্ধে স্থানীয় এগিয়ে আসতে হবে এবং বিএফডিসিকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানিয়েছেন তিনি। তথ্য প্রদানকারিদের সার্বিক পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছেন তিনি।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited