নিজস্ব প্রতিবেদক | ১১:৪২ পিএম, ২০২৫-০৭-০৪
রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়নের ষাটতলী গ্রামের এক কৃষক গত ১ মাস যাবত নিখোঁজ। কৃষকের খোঁজ না পেয়ে উদ্বিগ্ন পরিবার ও এলাকাবাসী তার সন্ধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে রাইখালী পশ্চিম গোদালা ষাটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়ক এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিখোঁজ কৃষক পশ্চিম কোদালা রাইখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মুন্সি আহমেদের বাড়ি এলাকার ষাটতলী গ্রামের জামির হোসেনের ছেলে দিদার আলম।
গ্রামবাসী বলেন, নিখোঁজ দিদার ষাটতলী গ্রামের একজন সরলমনা কৃষক ছিলেন। গত ৩১ মে সকালে আদা খেতে যাওয়ার উদ্দেশে তিনি বাড়ি থেকে বের হন। দিনশেষে আর বাড়ি ফেরেনি তিনি। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো খোঁজ পায়নি।
দিদার আলমের বাবা জামির হোসেন, মা বাবিয়া বেগম বলেন, ‘আমার ছেলেকে গত ১ মাস তিন দিন ধরে দেখি না। কোথায় গেল, কে নিয়ে গেল, কিছুই জানি না। আমার ছেলের মুখটা আবার দেখতে চাই, আমি তাকে ফেরত চাই। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি আমার ছেলেকে খুঁজে দিন।
মানববন্ধনে ছাবের আহমদ, আবুল হাসান মেম্বার ও নিখোঁজ দিদার আলমের স্ত্রী কোহিনুর আক্তার বক্তব্যে বলেন, গত ১ মাস ৩ দিন ধরে দিদার নিখোঁজ, এটি শুধু তার পরিবারের নয়, আমাদের সমাজের উদ্বেগের বিষয়।
এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ শাহজাহান কামাল বলেন, পরিবারের পক্ষ থেকে নিখোঁজ কৃষকের সন্ধানের ব্যাপারে ২ জুন চন্দ্রঘোনা থানায় একটি জিডি করা হয়েছে, তখন থেকে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited