নিজস্ব প্রতিবেদক | ০৬:৩৮ এএম, ২০২৫-০৭-১১
'পরিবেশের স্বার্থে উদ্ভিদ জরিপ, প্রাণ-প্রকৃতি রক্ষায় নিই সঠিক পদক্ষেপ' এ প্রতিপাদ্যকে উপজীব্য করে রাঙামাটিতে শুরু হয়েছে উদ্ভিদ জরিপ-২০২৫। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে রাঙামাটি শহরের ফিসারিঘাট 'সওজ লেকভিউ গার্ডেনে' উদ্ভিদ জরিপের কাজ শুরু হয়।
এদিন বেলা ১১টায় জরিপ কার্যক্রমের উদ্বোধন করেছেন সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের রাঙামাটির নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা। এসময় তার সঙ্গে সওজের উপবিভাগীয় প্রকৌশলী তৌহিদুল বারী, জরিপ কার্যক্রমের গবেষক দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
সওজ সূত্রে জানা গেছে, রাঙামাটির ফিসারিঘাট-পুরাতন বাসস্ট্যান্ড সংযোগ সড়কের পাশে ৬৫০ মিটার দৈর্ঘ্যের 'সওজ লেকভিউ গার্ডেন' নির্মাণ করছে সড়ক বিভাগ। সৃজিত বাগানে পূর্বে থেকে থাকা ও নতুন সৃজিত উদ্ভিদসমূহ নিয়ে জরিপের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। গার্ডেনে দুই শতাধিক প্রজাতির উদ্ভিদের সংগ্রহশালা গড়ার লক্ষ্য সওজের।
সওজের আয়োজনে জরিপ কার্যক্রম পরিচালনা করছেন রাঙামাটি সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহরাব হোসেনের নেতৃত্বাধীন গবেষক দল।
গবেষক দলের সদস্যরা জানান, আমরা পুরো গার্ডেন ও সড়কের দুই পাশের উদ্ভিদ নিয়ে জরিপ কার্যক্রম শুরু করেছি। প্রাথমিকভাবে আমরা বিপন্ন ও লাল তালিকায় কয়েকটি বৃক্ষ পেয়েছি। জরিপ কার্যক্রম শেষে কত প্রজাতির, কয়টি উদ্ভিদ রয়েছে, কোনটি পরিবারের; সে সব নিয়ে বিস্তারিত জানা যাবে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited