আলমগীর মানিক | ০৬:১৪ পিএম, ২০২৫-০৭-১৩
আলমগীর মানিক
রাঙামাটির সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের লেখ্যুংছড়া গ্রামের এক স্কুল শিক্ষার্থী ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। গতকাল শনিবার রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়। ওই শিক্ষার্থীর নাম সুদীপ্তা চাকমা (১১)। সে বন্দুকভাঙা উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
চিকিৎসক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে অসুস্থ ছিল সুদীপ্তা চাকমা। পরীক্ষা না করে স্থানীয় ও রাঙামাটি শহরের কয়েকজন চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।
শুধু সর্দি-জ্বরের ওষুধ খাওয়ানো হয়। পরে গত শুক্রবার বিকেলে স্থানীয় এক এনজিও কর্মীর মাধ্যমে রক্ত পরীক্ষা করানো হয়। এ সময় ম্যালেরিয়া ধরা পড়ে।
গতকাল শনিবার সকালে সুদীপ্তার অবস্থার অবনতি হলে রাঙামাটি জেনারেলে নেওয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর জরুরি ভিত্তিতে ভর্তি করা হয়। ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সুদীপ্তার।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. শওকত আকবর খান বলেন, ‘আমরা মেয়েটির অবস্থা দেখে জরুরি ভর্তি করে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। কিন্তু একেবারে শেষ মুহুর্তে নিয়ে আসা হয়েছে। ভর্তি করে চিকিৎসা দেওয়ার সময় মারা যায় সে।’
রাঙামাটি সিভিল সার্জন নূয়েন খীসা বলেন, ‘ম্যালেরিয়া আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্গম ও অসচেতনতার কারণে সঠিক চিকিৎসা না পেয়ে মেয়েটি মারা গেছে। আমরা চিকিৎসা করার সুযোগ পাইনি।
২০১৬ সাল থেকে রাঙামাটিতে ম্যালেরিয়া শূন্য কোটায় নিয়ে আসা হয়েছে। দীর্ঘ ৯ বছর পর নতুন করে মৃত্যুর ঘটনা ঘটলো।’
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited