আলমগীর মানিক | ০২:৪১ এএম, ২০২৫-০৭-১৭
রাঙামাটিতে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।
অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভা প্রশাসক মোঃ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পাঠান মোঃ সাইফুজ্জামান, সিভিল সার্জন ডাঃ নুয়েন খীসা, জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ জুলাই আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
এ সময় বক্তারা জুলাই বিপ্লবের প্রত্যাশা ও আগামীর বাংলাদেশ গঠনে সকলকে জুলাই চেতনা ধারণ ও শহীদদের ত্যাগের বিষয়টি মাথায় রেখে নিজেদের চেতনা শানীত করার আহ্বান জানান। জেলাপ্রশাসক তার আলোচনায় শহীদ ও শহীদদের পরিবারের জন্য সকলের দোয়া কামনা করেন।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited