আলমগীর মানিক | ১০:১৮ পিএম, ২০২৫-০৭-২৭
আলমগীর মানিক
রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন( ৪১ বিজিবির) অভিযানে কাপ্তাই সড়ক দিয়ে অবৈধভাবে পাচারকালে ৪ হাজার প্যাকেট ভারতীয় অরিস সিগারেট জব্দ করা হয়। সেই সাথে সিগারেট পাচারে ব্যবহৃত একটি এক্স নোহা গাড়িও আটক করা হয়েছে।
রবিবার (২৭ জুলাই) বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস এর নেতৃত্বে ওয়াগ্গাছড়া ব্যাটালিয়ন সদর এর ১নং জিপি গেইট সংলগ্ন চেক পোষ্টে একটি এক্স নোহা মাইক্রোবাস তল্লাশি করে ৪ হাজার প্যাকেট ভারতীয় অরিস সিগারেট আটক করা হয়। সেই সাথে এক্স নোহা মাইক্রোবাসটিও জব্দ করা হয়।
জব্দকৃত অবৈধ ভারতীয় সিগারেট ও এক্স নোহা গাড়ীর সিজার মূল্য আনুমানিক ২৮,০০,০০০/- (আটাশ লক্ষ) টাকা।
বর্তমানে আটককৃত ভারতীয় সিগারেট ও এক্স নোহা গাড়ীটি কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক কাস্টমস অফিসে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানা যায়।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited