রাঙামাটি কলেজে পদোন্নতিপ্রাপ্ত বিএনসিসি ক্যাডেটদের র‍্যাংক-ব্যাজ প্রদান


নিজস্ব প্রতিবেদক    |    ০৯:৪৩ পিএম, ২০২৫-০৮-০৫

রাঙামাটি কলেজে পদোন্নতিপ্রাপ্ত বিএনসিসি ক্যাডেটদের র‍্যাংক-ব্যাজ প্রদান

একযোগে কর্ণফুলি রেজিমেন্টের আওতাভুক্ত সকল প্রতিষ্ঠানের ক্যাডেট হতে ক্যাডেট ল্যান্স কর্পোরাল, ক্যাডেট ল্যান্স কর্পোরাল হতে ক্যাডেট কর্পোরাল, ক্যাডেট কর্পোরাল থেকে ক্যাডেট সার্জেন্ট পরীক্ষার অংশ হিসেবে ১২ জুন দুপুর ০১:০০ ঘটিকায় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উক্ত পরীক্ষায় ক্যাডেট কর্পোরাল হতে ক্যাডেট সার্জেন্ট হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয় মোঃ আমিনুল ইসলাম সুমন।

ল্যান্স কর্পোরাল হতে ক্যাডেট কর্পোরাল হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয় উচয়েন রাখাইন এবং তন্ময় হাসান।

ক্যাডেট হতে ক্যাডেট ল্যান্স কর্পোরাল হিসাবে পদোন্নতি প্রাপ্ত হয় শেখ মোঃ শাহিদুল ইসলাম, পিংকি চাকমা এবং মোঃ মহিউদ্দিন।

০৫/০৮/২০২৫ খ্রি. মঙ্গলবার অধ্যক্ষ প্রফেসর মোঃ মনোয়ার কবির(ভারপ্রাপ্ত) পদোন্নতি প্রাপ্ত ক্যাডেটদের র‍্যাংক ব্যাজ প্রদান করেন। উপস্থিত ছিলেন প্লাটুন কমান্ডার মোঃ আনোয়ার হোসাইন।