নিজস্ব প্রতিবেদক | ১০:২৪ পিএম, ২০২০-০৯-০৫
বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের মহাজন পাড়ায় জমিতে ঘাস কাটার অপরাধে পেয়ারা বেগম(৪০) নামে এক নারীকে বেদম মারধর করার ঘটনাটি সালিশি বৈঠকের মাধ্যমে সমাধান করা হয়েছে বলে জানা গেছে। শনিবার বাঘাইছড়ি উপজেলা পরিষদ রেস্ট হাউজে বিকাল সাড়ে ৪টায় আয়োজিত ১ ঘন্টাব্যাপী উক্ত সালিশি বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে আইনী প্রক্রিয়া ছাড়া ঘটনাটির সমাধান করা হয়।
সূত্রে জানা যায়, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুনের সভাপতিত্বে বৈঠকে সর্বসন্মতিক্রমে হামলাকারী আবুধন চাকমাকে সকলের নিকট পা ধরে ক্ষমা চাওয়ানো হয়। জুতা পিটা করা হয়। পিয়ারা বেগমের চিকিৎসা খরচ বাবদ নগদ ৪০০০টাকা জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতে এমন অপরাধ না করার জন্য লিখিত মুচলেকা গ্রহণ করা হয়।
উক্ত বৈঠকে আরো উপস্থিত ছিলেন, মারিশ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানব জ্যোতি চাকমা, সাবেক চেয়ারম্যান তন্তু মনি চাকমা, স্হানীয় ৫ নং ওয়ার্ড মেম্বর জ্ঞান রায় চাকমা, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন, বাঘাইছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কাইয়ুমসহ উভয় পক্ষের ৩৫ জন মানুষ।
প্রসঙ্গত, ৪ সেপ্টেম্বর শুক্রবার মহাজন পাড়া গ্রামের মৃতঃ হংশু চাকমার ছেলে আবুধন চাকমা (৩৫) জমিতে ঘাস কাটার অপরাধে পেয়ারা বেগমকে বেধড়ক পেটায়। পরে আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited