নিজস্ব প্রতিবেদক | ০৮:৩৫ পিএম, ২০২৫-০৮-০৯
খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) গভীর রাতে বেতছড়ি সাব জোনের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে আনা বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট স্থানীয় বাজারে বিক্রির প্রস্তুতির সময় আটক করা হয়।
সেনাসূত্রে জানা গেছে, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইউনুসের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাজারমূল্যে কয়েক লাখ টাকার সমমূল্যের বিদেশি সিগারেট উদ্ধার হয়। ধারণা করা হচ্ছে, এসব সিগারেট সীমান্তের অবৈধপথে এনে স্থানীয় বাজারে পাচারের জন্য মজুত করা হয়েছিল।
দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক, পিএসসি বলেন, জব্দকৃত সিগারেট শিগগিরই কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে সেনাবাহিনী সবসময় তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকা হওয়ায় দীঘিনালায় প্রায়ই এ ধরনের অবৈধ সিগারেট ও পণ্য প্রবেশের চেষ্টা হয়। সেনাবাহিনী, বিজিবি এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অনেক সময় এসব চোরাচালান ব্যর্থ হয়। তবে চোরাকারবারিদের নেটওয়ার্ক ভেঙে দিতে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি অপরিহার্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সীমান্তের নিরাপত্তা জোরদার ও স্থানীয় বাজারে অবৈধ বিদেশি পণ্যের বিস্তার রোধে সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। তাদের মতে, এ ধরনের অভিযানে চোরাচালানকারীদের দমনে যেমন সহায়ক ভূমিকা রাখে, তেমনি দেশের অর্থনীতিকে সুরক্ষিত করতেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited