মাহাদি বিন সুলতান | ১১:৪৩ পিএম, ২০২০-১১-২৬
নবনির্বাচিত জাতীয় মহিলা পার্টির আহ্ববায়ক কমিটিকে ফুলেল সংবর্ধনা দিয়ে বরণ করে নিয়েছেন রাঙামাটি জেলা জাতীয় পার্টির নেতাকর্মীবৃন্দ্র। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল ৫ টায় শহরের কলেজ গেইট এলাকার মোটেল জর্জ আবাসিক হোটেলের হল রুমে এক মতবিনিময় সভায় রাঙামাটি জেলা জাতিয় মহিলা পার্টির আহ্ববায়ক রওশন আরা (রাশু) ও সদস্য সচিব সীমা দেওয়ানসহ জেলা মহিলা নেত্রীবৃন্দকে ফুলেল সংবর্ধনা দিয়ে বরণ করে নেন জেলা জাতীয় পার্টির আহ্ববায়ক এবং প্রধান অতিথি এডভোকেট পারভেজ তালুকদার।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জ্যোতি বিকাশ চাকমা, যুগ্ম আহ্ববায়ক ও জেলা জাতীয় যুব সংহতির সভাপতি চন্দন বড়ুয়া, যুগ্ম আহ্ববায়ক মহতি চাকমা, যুগ্ম আহবায়ক কবি রেজাউল করিম মিন্টু, জেলা সেচ্ছাসেবক পার্টির সভাপতি সাইফুল ইসলাম এবং মহিলা পার্টির সদস্য নুপুর আক্তার প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, "হাটিহাটি পা পা করে পল্লিবন্ধুর আদর্শ বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। জাতীয় মহিলা পার্টির রওশন আরাসহ বিগত নির্বাচনে সবাই যেভাবে এক হয়ে কাজ করেছি, আশাকরি নতুন জাতীয় মহিলা আহ্ববায়ক কমিটির সকলে সকল প্রকার আন্দোলন ও কর্মকান্ডে এক হয়েই কাজ করবেন। আপনারা জেনে খুশি হবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেবের সাথে আমার সর্বাত্মক যোগাযোগ হচ্ছে। রাঙামাটিতে জাতীয় পার্টির যে একটি গণজাগরণ তৈরী হয়েছে এব্যাপারে তিনি খোঁজ নিয়েছেন।"
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited