আলমগীর মানিক | ০৪:২০ পিএম, ২০২৫-০৮-২৮
গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ রাঙামাটির হাজাছড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি গোপন আস্তানার সন্ধান পেলে সেনা টহল দল ঘেরাও করে তল্লাশি শুরু করে।
এসময় জেএসএস (মূল) দলের এক সশস্ত্র চাঁদাবাজ, অন্তর চাকমা(৩০), সেনা সদস্যদের লক্ষ্য করে চাপাতি দিয়ে আক্রমণ চালানোর চেষ্টা করে। সেনাসদস্য দ্রুত প্রতিক্রিয়ায় নিজেকে রক্ষা করে এবং সতর্কতামূলক গুলি ছুঁড়লে তা জেএসএস(মূল) এর সশস্ত্র সন্ত্রাসীর কনুই ছুঁয়ে গিয়ে হালকা আঘাত করে।
সেনাবাহিনীর সদস্যগণ দ্রুত ধাওয়া করে তাকে একটি দেশীয় পিস্তল, ২ রাউন্ড গুলি, ১ টি ধারালো চাপাতি, একটি রামদা ও চাঁদা আদায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র সহ আটক করে এবং তাকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
পরবর্তীতে তাকে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামসহ পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য যে, অন্তর চাকমা দীর্ঘদিন ধরে রাংগামাটি এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জনসাধারণের নিকট থেকে অবৈধভাবে চাঁদা আদায় করত।
সেনাবাহিনীর কাজে বাধা প্রদান এবং সেনাসদস্যকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টার অপরাধে গ্রেফতারকৃত অন্তর চাকমার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited