আলমগীর মানিক | ০৯:০৬ পিএম, ২০২৫-০৯-০২
আলমগীর মানিক
রাঙামাটিতে বাংলাদেশ সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে সচেতনতা বৃদ্ধিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ তারুণ্যের উৎসব–২০২৫ উপলক্ষে রাঙামাটি সড়ক বিভাগের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা এবং নিরাপদ চলাচলের গুরুত্ব তুলে ধরা হয়।
সভায় রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী তৌহিদুল বারী, রাঙামাটি জেলা পুলিশের ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর জামান শিকদার, রাঙামাটি বিআরটিএ’র মোটরযান পরিদর্শক কাজী সালাহউদ্দিন, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে পথচারী, চালক ও যাত্রী—সবার সম্মিলিত সচেতনতা জরুরি। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited