রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা


আলমগীর মানিক    |    ০৫:২১ পিএম, ২০২৫-০৯-০৩

রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ লাইন্স - এ পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম।

সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ পুলিশ সুপার মহোদয়ের নিকট তাদের পেশাগত ও ব্যক্তিগত সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে সকল বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাসমূহের দ্রুত ও কার্যকর সমাধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় সকল অফিসার ও ফোর্সকে সতর্কতা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। নৈতিক স্খলন রোধে কঠোর হওয়ার পরামর্শ ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশনা প্রদান করেন।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ-নির্দেশ যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং নিরাপত্তা, সুরক্ষা ও বুদ্ধিমত্তার সঙ্গে প্রতিটি কাজ সম্পাদনের বিষয়ে সচেতন থাকার নির্দেশনা প্রদান করেন।

সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।