“রাঙামাটিতে গোয়েন্দা কার্যক্রম জোরদারকরণের নির্দেশ”


আলমগীর মানিক    |    ০৬:০৭ পিএম, ২০২৫-০৯-০৩

“রাঙামাটিতে গোয়েন্দা কার্যক্রম জোরদারকরণের নির্দেশ”

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন মহোদয়। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব নাদিরা নূর।

সভায় পুলিশ সুপার  জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ প্রতিরোধ, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলার অগ্রগতি ও গোয়েন্দা কার্যক্রম জোরদারকরণসহ গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সংশ্লিষ্টদের উদ্দেশ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সভায় রাঙ্গামাটি জেলা পুলিশের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।