নিজস্ব প্রতিবেদক | ০৪:২৭ এএম, ২০২০-১১-২৭
আওয়ামীলীগে যোগ দিলেন পাহাড়ের নারী নেত্রী টুকু তালুকদার রাঙামাটি জেলা আওয়ামীলীগের রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলেন পাহাড়ের নারী নেত্রী টুকু তালুকদার।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেডম্যান সমিতির নেতা ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজার বাসায় অনাড়ম্বরপুর্ণ এক আয়োজনের মাধ্যমে ফুলের তোড়া উপহার দিয়ে আনুষ্ঠানিভাবে আওয়ামী রাজনীতিতে যোগদান করেছেন টুকু তালুকদার। এসময় মনি মালা চাকমা, মংথোয়াই চিং, শম্পা তালুকদার, অনুকনা চাকমাসহ আরো কয়েকজন উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রামের নারীদের অধিকার নিয়ে কাজ করা এই নারী নেত্রী রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদারের বড় ভাই সুপ্রিয় তালুকদারের সহধর্মিনী। তার বোন তাতু রায় চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায়ের সহধর্মিনী ছিলেন। সদা হাস্যোজ্ঝল টুকু তালুকদার বেসরকারি এনজিও সংস্থা গ্রীণহিল,হিমাওয়ান্তিসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থেকে পাহাড়ের নারীদের অধিকার আদায় নিয়ে কাজ করে যাচ্ছেন।
প্রাথমিক সদস্য হিসেবে আওয়ামী রাজনীতিতে টুকু তালুকদারকে স্বাগত জানিয়ে জেলা আওয়ামীলীগের সহসভাপতি চিংকিউ রোয়াজা বলেছেন, নারীনেত্রী টুকু তালুকদার আওয়ামী পরিবারের সাথে থাকলেও এখন থেকে সরাসরি এই পরিবারের সাথে সম্পৃক্ত হয়েছেন। এতোদিন তিনি নারীদের অধিকার নিয়ে কাজ করেছেন, আমরা আশা করবো এখন থেকে তিনি আওয়ামীলীগের রাজনীতি নিয়ে মাঠে কাজ করবেন। তার কর্মকান্ডের মাধ্যমে অত্রাঞ্চলে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন চিংকিউ রোয়াজা।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited