আলমগীর মানিক | ০৩:০৫ পিএম, ২০২৫-০৯-১৩
আলমগীর মানিক
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব:) সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান ভুমি সমস্যা সকলকে সাথে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।
তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে ভুমি ব্যবস্থাপনা নিয়ে মাস্টার প্ল্যান রয়েছে, কোথায় কি হবে না হবে সব বিষয় নিয়ে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে। ভুমি ব্যবস্থাপনা নিয়ে আমাদের দেশে তা এখনো করা সম্ভব হয়নি। তাই ডিজিটাইজেশসনের মাধ্যমে ভুমি সমস্যা যাতে সহজভাবে সমাধান করা যায় সে বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে সরকার কাজ করছে।
জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভুমি মন্ত্রণালয়ের ভুমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় অংশীজনদের অংশগ্রহণে পার্বত্য জেলা সমুহের ভুমি ব্যবস্থাপনা ডিজিটাইজেশন সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব:) সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।
চট্টগ্রাম বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নূরুল্লাহ নূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) অনুপ কুমার চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরাসহ তিন পার্বত্য জেলার জেলা প্রশাসকগণ, হেডম্যান-কার্বারীগণ, সাংবাদিকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পার্বত্য উপদেষ্টা রাষ্ট্রদূত (অব:) সুপ্রদীপ চাকমা আরো বলেন, সনাতন সম্প্রদায়ের আসন্ন দুর্গাপূজা এবং বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দান যাতে নিরাপদে ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারে সেজন্য সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। এদুটি অনুষ্ঠান সফল করতে যায় তিনি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে কার্যকর উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রদান করেন।
সভায় ভূমি মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য কাজ এবং ভূমি বিষয়ক একটি ভিডিও তথ্যচিত্র প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমদাদুল হক চৌধুরী।
এছাড়া পার্বত্য জেলা সমুহের বর্তমান পদ্ধতিতে ভুমি ব্যবস্থাপনাকে ডিজিটাইজেশনের আওতায় আনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালা শেষে তিন পার্বত্য জেলার সার্কেল চীফ, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক,হেডম্যান, কার্বারীদের নিয়ে আলাদা একটি সভা অনুষ্ঠিত হয়।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited