সিয়াম | ০১:৪৮ পিএম, ২০২৫-০৯-২৭
মো: নাজিম আল হাসান
রাঙামাটি জেলার কাউখালী উপজেলায় গণঅধিকার পরিষদের উদ্যোগে এক প্রাণবন্ত ও সফল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৫টায় বেতবুনিয়া বাজারে আয়োজিত এ সভায় স্থানীয় নেতৃবৃন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক এম. এ. বাসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমান। সভার সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা আহ্বায়ক সালাউদ্দিন মোহাম্মদ রাসেল এবং সঞ্চালনা করেন উপজেলা সদস্য সচিব মোহাম্মদ আলাউদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদ রাঙামাটি পার্বত্য জেলার সদস্য সচিব রবিউল আওয়াল, সহ-সভাপতি মিজানুর রহমান, কাউখালী উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবুল মার্মা এবং জেলা কমিটির সদস্য সেলিম সিকদার।
বক্তারা গণঅধিকার পরিষদের দীর্ঘ ৭ বছরের সংগ্রাম ও লড়াইয়ের ইতিহাস তুলে ধরে বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে এ সংগঠন সবসময় জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় অবিচল থাকবে।
তারা আরও জানান, সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে কাউখালী উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে নতুন কমিটি গঠন করা হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ করে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা অংশ নেন। পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও ঐক্যবদ্ধ এক সমাবেশ, যা গণঅধিকার পরিষদের শক্তিশালী উপস্থিতি ও তৃণমূল ভিত্তির প্রতিফলন ঘটায়।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited