নিজস্ব প্রতিবেদক | ০৯:২৬ পিএম, ২০২৫-০৯-২৮
খাগড়াছড়ির ধর্ষণ ইস্যুকে কেন্দ্র করে চলমান আন্দোলনের পেছনে তৃতীয় পক্ষের প্রভাব রয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, “গুইমারা উপজেলায় ১৪৪ ধারা ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।”
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়কে শান্তি প্রতিষ্ঠার স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, “শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”
তিনি পরিষ্কারভাবে জানান, পাহাড়ে শুধু সরকারি বাহিনীর কাছেই অস্ত্র থাকবে, অন্য কারও হাতে অস্ত্র গ্রহণযোগ্য নয়। পাশাপাশি তিনি চাঁদাবাজিকে উন্নয়নের প্রধান অন্তরায় উল্লেখ করে প্রশাসনকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। এসময় আরও উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, সেনাবাহিনীর সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম, পুলিশ সুপার আরেফিন জুয়েল, পাহাড়ি নেতা রবি শংকর তালুকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছারসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited