আইয়ুব চৌধুরী | ০৯:৫২ পিএম, ২০২৫-০৯-২৯
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সারদীয় দুর্গাপূজা ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হয়ে আজ মহাসপ্তমীতে রাজস্থলী উপজেলার পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট জনাবা আওয়ালিন খালেক।
পরিদর্শনকালে তার সাথে ছিলেন পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা এবং উপজেলা অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উৎসবমুখর পরিবেশে স্বাস্থ্যবিধি ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করাই ছিল এই পরিদর্শনের মূল লক্ষ্য।
মহাসপ্তমীর এই দিনে রাজস্থলী উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে ছিল ভক্ত ও দর্শনার্থীদের ভিড়। ঢাকের বাদ্যি, শঙ্খধ্বনি এবং আরতির সুর মাতিয়ে তুলেছে গোটা এলাকা। দেবী দুর্গার আগমন উপলক্ষে সবখানেই বিরাজ করছে আনন্দের ঢেউ।
সহকারী কমিশনার (ভূমি) জনাবা আওয়ালিন খালেক প্রতিটি মণ্ডপ ঘুরে দেখেন এবং আয়োজক কমিটির সদস্যদের সাথে কথা বলেন। তিনি নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, "দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির মিলন ও সম্প্রীতির উৎসব। আমরা চাই সবাই যেন শান্তিপূর্ণ ও নিরাপদে এই উৎসব উপভোগ করতে পারে। প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি ও সহযোগিতা অব্যাহত থাকবে।"
উপজেলা প্রশাসনের এই তৎপরতা স্থানীয় ভক্ত ও আয়োজকদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। তারা প্রশাসনের সময়োপযোগী পরিদর্শন এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited