সিয়াম | ১০:৪৪ পিএম, ২০২৫-১০-০৪
আল-মামুন
খাগড়াছড়ি পৌর এলাকা, সদর উপজেলা এবং গুইমারা উপজেলায় জারিকৃত ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন ও গুইমারা উপজেলা প্রশাসন।
শনিবার (৪ অক্টোবর ২০২৫) রাতে এক পরিপত্রে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ অনুযায়ী এ আদেশ প্রত্যাহার করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। পরিপত্রে উল্লেখ করা হয়, পৌর এলাকা ও সদর উপজেলায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ১৪৪ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, গুইমারা উপজেলায় জারিকৃত ১৪৪ ধারা প্রত্যাহারের বিষয়ে পৃথক এক আদেশ জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আকতার স্বাক্ষরিত পরিপত্রে জানানো হয়, রোববার (৫ অক্টোবর) ভোর ৬টা থেকে গুইমারায় ১৪৪ ধারা প্রত্যাহার কার্যকর হবে।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলার সিঙ্গিনালা এলাকায় এক কিশোরী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ‘জুম্ম ছাত্র জনতা’র ডাকা সকাল-সন্ধ্যা অবরোধ চলাকালে খাগড়াছড়ি পৌর এলাকা ও সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে। তখন জানমালের নিরাপত্তার স্বার্থে প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে। একই দিন অল্প সময়ের ব্যবধানে গুইমারা উপজেলাতেও ১৪৪ ধারা জারি করা হয়।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited