নাজিম আল হাসান | ০৩:৫১ পিএম, ২০২৫-১০-০৮
নাজিম আল হাসান
পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের বরকল উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। রাঙামাটির হোটেল চন্দ্রিমায় অনুষ্ঠিত এক সভায় মো. রুহুল আমিনকে সভাপতি ও মো. জাকিরকে সাধারণ সম্পাদক করে এ আংশিক কমিটি গঠন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. শাহ আলম সওদাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন, রাঙামাটি জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. ছগির আহম্মেদ এবং সদস্য সচিব মো. রাকিব হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভা পরিচালনা করেন মো. শাহীর উল হক ও নুরুল আফসার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের রাঙামাটি জেলা আহ্বায়ক মো. কামাল উদ্দিন।
সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন,আঞ্চলিক উন্নয়ন, জনগণের অধিকার রক্ষা এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সক্রিয় ব্যক্তিদের সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। এই নতুন কমিটির মাধ্যমে সংগঠন আরও গতিশীল হবে।”
প্রধান অতিথি মো. শাহ আলম সওদাগর বলেন,স্থানীয় জনগোষ্ঠীর মৌলিক অধিকার রক্ষা ও উন্নয়ন নিশ্চিত করতে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অপরিহার্য। বরকল উপজেলা শাখার এই নতুন উদ্যোগ পার্বত্য অঞ্চলে অধিকার আদায়ের আন্দোলনকে আরও মজবুত করবে।”
আংশিক কমিটি ঘোষণা উপলক্ষে উপস্থিত নেতারা প্রতিশ্রুতি দেন— বরকল উপজেলার বিভিন্ন এলাকায় সংগঠনের কার্যক্রম সক্রিয় করে সামাজিক ন্যায়বিচার, উন্নয়নমূলক কর্মসূচি এবং অধিকার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একযোগে কাজ করবেন।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বেশ কয়েকজন অভিজ্ঞ কর্মীকে নবগঠিত কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। নেতারা জানান, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং আগামী দিনের কর্মসূচি ঘোষণা করা হবে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited