মাহাদি বিন সুলতান | ০৬:০৪ পিএম, ২০২৫-১০-০৮
নানিয়ারচরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতায় শিক্ষা ও ক্রীড়া সামগ্রীসহ পুষ্টি পরিমাপক যন্ত্র বিতরণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত পাড়া কেন্দ্রের পাড়াকর্মীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার (৮ অক্টোবর ২০২৫) দুপুরে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প (২য় পর্যায়)-এর আওতায় নানিয়ারচর উপজেলার বিভিন্ন কেন্দ্রের পাড়াকর্মীদের মাঝে এসব শিক্ষা ও ক্রীড়া সামগ্রী এবং পুষ্টি পরিমাপক যন্ত্র বিতরণ করেন উপজেলা প্রকল্প ব্যবস্থাপক মুকুট চাকমা।
এ সময় উপজেলার প্রত্যন্ত এলাকার পাড়া কেন্দ্রগুলোর পাড়াকর্মীদের হাতে বই, খাতা, কলম, স্টক রেজিস্টার, মাদুর, শিশুদের খেলাধুলার সামগ্রী ও পুষ্টি পরিমাপক যন্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকল্প ব্যবস্থাপক ভাষ্কর চাকমা ও রত্না চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited