নাজিম আল হাসান | ০৩:৩৫ পিএম, ২০২৫-১০-০৯
চট্টগ্রামের সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক পারভেজসহ সারাদেশে সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ, বিচার ও নিরাপত্তার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কর্মরত সাংবাদিকরা।
আজ (বৃহস্পতিবার, ৯ অক্টোবর) সকাল ১১টা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন জেলায় কর্মরত বিভিন্ন টেলিভিশন, পত্রিকা, অনলাইন ও ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা।
রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, সাবেক সভাপতি এসএম সামশুল আলম, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন, সহসভাপতি হেফাজত সবুজ, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি শান্তিময় চাকমা প্রমূখ।
এসময় সাংবাদিকরা বলেন- সারাদেশেই প্রতিনিয়ত সাংবাদিকের ওপর হামলা ও হত্যার ঘটনা ঘটছে। যার সর্বশেষ শিকার হয়েছেন এখন টিভির চট্টগ্রামের দুই সাংবাদিক হোসাইন জিয়াদ ও মো. পারভেজ। দ্রুত সময়ে এসব ন্যাক্কারজনক হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত সময়ে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
একইসাথে সাংবাদিকদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান ও নির্যাতন বন্ধে রাষ্ট্রকে আরও কঠোর পদক্ষেপ নিতে দাবি জানানো হয়।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited