নাজিম আল হাসান | ১১:১৭ পিএম, ২০২৫-১০-০৯
রাঙামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, গুলশাখালী ইউনিয়ন শাখার উদ্যোগে প্রথমবারের মতো ইমাম সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ অক্টোবর ২০২৫) সকালে গুলশাখালী ইউনিয়নের মসজিদাবাদ জামে মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি লংগদু উপজেলা শাখার সভাপতি মাওলানা আমিনুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক গুলশাখালী ইউনিয়ন চেয়ারম্যান আবু নাছির, গুলশাখালী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের গুলশাখালী ইউনিয়ন শাখার সেক্রেটারি ডা. ইউসুফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির গুলশাখালী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আবুল বাশার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কওমী ওলামা পরিষদ লংগদু উপজেলা সভাপতি মাওলানা ইউনুছ আল হাবিবী।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সাংগঠনিক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা রাব্বি নুর, নির্বাহী সদস্য মাওলানা মোহাম্মদ আলীসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
ত্রিবার্ষিক কাউন্সিল শেষে গুলশাখালী ইউনিয়ন শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সভাপতি: মাওলানা আবুল বাশার,সহ-সভাপতি: মাওলানা আরিফুল ইসলাম ,সাধারণ সম্পাদক: মাওলানা আশরাফুল ইসলাম
সহকারী সাধারণ সম্পাদক: মাওলানা মোস্তাফিজুর রহমান
কোষাধ্যক্ষ: মাওলানা মাসুদুর রহমান,সদস্য: মাওলানা সিরাজুল ইসলাম ও মাওলানা দেলোয়ার হোসেন হাসমত
উক্ত কমিটি তিন বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে নৈতিকতা, শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা অপরিসীম। তারা ইসলামী মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে সমাজে সত্য, ন্যায় ও মানবতার চর্চা জোরদারের আহ্বান জানান।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited