স্মৃতিবিন্দু চাকমা | ০৪:০১ পিএম, ২০২৫-১০-১০
রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার সুবলং শাখা বনবিহারে বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান ৩২তম কঠিন চীবর দানোৎসব ভাবগাম্ভীর্য্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার রাতভর ভিক্ষুদের পরিধেয় চীবর (বস্ত্র) তৈরির পর শুক্রবার সকালে পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে তা ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করে জাঁকজমকপূর্ণভাবে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কঠিন চীবর দানোৎসব উদযাপন কমিটির সদস্য সচিব সুশান্ত চাকমা।
পূণ্যার্থীদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা প্রদান করেন কাটাছড়ি বনবিহারের প্রজ্ঞাদর্শী ভিক্ষু এবং বেনুবন বনবিহার নানিয়াচরের অধ্যক্ষ পন্থক মহাস্থবির।
অনুষ্ঠানে প্রধান ধর্মীয় গুরু হিসেবে উপস্থিত ছিলেন সুবলং শাখা বনবিহারের অধ্যক্ষ বুদ্ধশ্রী মহাস্থবির।
বুদ্ধের প্রবর্তিত নিয়মে প্রতি বছর বর্ষাবাস শেষে কঠিন চীবর দানোৎসব বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে মহাসমারোহে পালিত হয়। তারই ধারাবাহিকতায় এবারও এই অনুষ্ঠানটি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited