মাহাদি বিন সুলতান | ০১:৪৮ পিএম, ২০২৫-১০-১২
দেশব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় শুরু হয়েছে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫”।
রোববার (১২ অক্টোবর) সকালে নানিয়ারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর আওতায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান।
ডা. আতাউর রহমান জানান, টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হচ্ছে।
উদ্বোধনী দিনে নানিয়ারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৩৭ জন শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়, যার মধ্যে ১৯৬ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে।
পুরো উপজেলায় প্রায় ১২ হাজার শিশুকে টিকাদানের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে ৯ হাজারের বেশি শিশুর নিবন্ধন সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাপ্পি চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেবনাথ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপসী চাকমা, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর সরওয়ার কামাল, নানিয়ারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল বিকাশ খীসা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মহিমা চাকমা ও মানসী চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক পিয়াল চাকমা এবং মেডিকেল টেকনোলজিস্ট সেতু মারমাসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited