নিজস্ব প্রতিবেদক | ০৪:৪০ পিএম, ২০২৫-১০-১৪
রাঙামাটি সদর উপজেলার ভূমি অফিসের কর্মচারী জেনন চাকমার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগে চাকরি থেকে বরখাস্ত ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাঙামাটি জেলা শহরের সদর ভূমি অফিসের সামনে “সচেতন নাগরিক ঐক্য” ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নির্মল বড়ুয়া মিলন এবং সঞ্চালনা করেন জুই চাকমা।
মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট কামাল হোসেন সুজন, এড. জিল্লুর রহমান, মোহাম্মদ কামাল উদ্দিন, মো. শহিদুল ইসলাম, ছাত্রনেতা জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ সাখাওয়াত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামে ভূমি বন্দোবস্ত বন্ধ থাকায় সাধারণ মানুষ ভূমির মালিক হতে পারছে না। এই সুযোগে ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী ঘুষ বাণিজ্যে লিপ্ত হয়েছে। তারা অভিযোগ করেন, রাঙামাটি সদর ভূমি অফিসে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না, ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন, সার্ভার কানুনগো জেনন চাকমা দীর্ঘদিন ধরে ঘুষ বাণিজ্যে জড়িত থাকলেও তাকে শাস্তির বদলে বদলি করে “সেভ” করা হয়েছে। বক্তারা জানান, তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ঘুষের ভিডিও থাকা সত্ত্বেও প্রশাসন এখনো কোনো আইনানুগ ব্যবস্থা নেয়নি।
বক্তারা দাবি করেন, সরকারি দপ্তরে দুর্নীতি ও ঘুষ প্রথা দেশের উন্নয়নকে ব্যাহত করছে। তাই এ ধরনের অনিয়ম বন্ধে প্রশাসনের কঠোর ভূমিকা প্রয়োজন। তারা অবিলম্বে জেনন চাকমাসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited