আলমগীর মানিক | ০৫:৪৫ পিএম, ২০২৫-১০-১৫
আলমগীর মানিক
অপারেশন ডেভিলহান্টে ২৪ ঘন্টার ব্যবধানে রাঙামাটিতে আরো দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দু’জন হলো যুবলীগ নেতা অজিত শীল ও শ্রমিকলীগের নেতা সোহেল ওরফে কানা সোহেল। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
এরআগে শহরের মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে রাঙামাটি সদর উপজেলা শাখার নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা হামিদকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, রাঙামাটি শহরে চোরাগোপ্তা হামলাসহ নানান ধরনের অপতৎপরতার মাধ্যমে জনমনে অশান্তি সৃষ্টির পাশাপাশি আতঙ্ক ছড়ানোর অভিযোগে রাঙামাটি পৌরসভাধীন ৬নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ভূমিদস্যু মোঃ সোহেল ওরফে কানা সোহেল ও ৪নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক অজিত শীলকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়েছে।
অপারেশন ডেভিল হান্টের আওতায় তাদেরকে গ্রেফতার পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্প্রতি রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের পক্ষে পোস্টারিং, মশাল মিছিলসহ মধ্যরাতে নানান ধরনের নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম পরিচালনা করার বিষয়টি স্থানীয় প্রশাসনকে জবাবদিহিতায় ফেলেছে।
তাই এসব অপকর্মকারিদের চিহ্নিত করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্থানীয়দের সহায়তা নিয়ে গ্রেফতার অভিযান পরিচালনা শুরু করেছে সংশ্লিষ্ট্য প্রশাসন।
গোয়েন্দা সূত্র জানিয়েছে, রাঙামাটি শহরের কাপ্তাই হ্রদের ওপারে বালুখালী এলাকায় জনৈক একজন উকিলের বাসায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান করছে এবং তাদের মধ্যথেকে একদল রাতের অন্ধকারে রাঙামাটি শহরে এসে মশাল মিছিল, পোস্টারিং করে আবার চলে যায়।
এছাড়াও মিছিলে অংশগ্রহণকারিদের প্রতিজনকে ৩ হাজার টাকা করে দেওয়ার বিষয়টিও নিশ্চিত হয়েছে প্রশাসন। তাই এসব অপকর্মকারিদের ধরতে শহরের বিভিন্ন স্থানে অভিযান শুরু করা হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই গ্রেফতার অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited