গোলামুর রহমান-লংগদু | ০৪:১৫ পিএম, ২০২৫-১০-১৮
রাঙামাটির লংগদু (তেজস্বী) সেনা জোনের সফল অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য ও একটি দেশীয় তৈরি অস্ত্র জব্দ করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে বাঘাইছড়ি উপজেলার লাইলাঘোনা এলাকায় পরিচালিত এ অভিযানে সেনা সদস্যরা তৎপরতা দেখিয়ে পাচারকারীদের নস্যাৎ করে দেন।
গোপন সংবাদের ভিত্তিতে লংগদু জোনের তত্ত্বাবধানে একটি বিশেষ টহলদল লাইলাঘোনা–নালবোনিয়া রুটে অভিযান চালায়।
রাত আনুমানিক ১টার দিকে দুইজন সন্দেহভাজন চোরাকারবারীকে শনাক্ত করা হলে তারা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পাশের জঙ্গলে পালিয়ে যায়।
পরে পরিত্যক্ত নৌকা ও আশপাশের এলাকা তল্লাশি করে উদ্ধার করা হয়—একটি দেশীয় তৈরি শর্টগান, দুই রাউন্ড গুলি, ১৫০ কার্টন অবৈধ ভারতীয় সিগারেট, ৯০ পিস ভারতীয় কসমেটিকস এবং ৯২ বোতল দেশীয় মদ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, এসব পণ্য সীমান্তবর্তী বড় দুরছড়ি এলাকায় পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল। সেনাবাহিনী সূত্রে জানা যায়, পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্ত ও আটক প্রক্রিয়া চলছে।
লংগদু সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited